ভারতে অনুপ্রবেশের ৭ ঘণ্টা পর বাংলাদেশি যুবককে ফেরত দিল বিএসএফ
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী যুবক রিপন সরকার (৩২) কে ৭ঘন্টা পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বাংলাদেশী যুবক রিপন সরকার (৩২) কে ৭ঘন্টা পর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নিকট ফেরত দিয়েছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ।
বুধবার রাত সাড়ে ৭টায় বিজিবি ও বিএসএফের মাঝে বৈঠক শেষে ওই যুবককে হিলি সীমান্তের ২৮৫ নং মেইন পিলার সংলগ্ন রেলস্টেশন এলাকা দিয়ে বিজিবির নিকট ফেরত দেয় বিএসএফ। ফেরত আসা রিপন সরকার দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার কাটলার শৈলান গ্রামের মৃত আজগর সরকারের ছেলে।এর আগে বুধবার দুপুর সাড়ে ১২টায় ওই এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশের সময় তাকে আটক করে নিয়ে গিয়েছিল বিএসএফ।
বিজিবির হিলি সিপি কোম্পানি কমান্ডার সুবেদার আলাউদ্দিন জানান,সীমান্ত থেকে বাংলাদেশী এক যুবককে বিএসএফ সদস্যরা ধরে নিয়ে গেছে। আমরা বিষয়টি জানার পর সাথে সাথে ঘটনাস্থলে উপস্থিত হয়ে বিএসএফ সদস্যদের সাথে কথা বলি ও আটক যুবককে আমরা ফেরত চেয়েছি। সেসময় তাদের কোম্পানি কমান্ডার না থাকায় ওই যুবককে আমাদের নিকট ফেরত দেয়নি। তাদের কোম্পানি কমান্ডার আসলে সন্ধ্যায় তাকে আমাদের নিকট ফেরত দিবে বলে জানিয়েছিল বিএসএফ। পরবর্তীতে রাত সাড়ে ৭টার দিকে সীমান্তের ওই স্থানে দুবাহিনির মাঝে বৈঠক শেষে ওই যুবককে বিএসএফ সদস্যরা আমাদের নিকট ফেরত দেয়। সে মানসিক ভারসাম্যহীন এক যুবক ভুল করে সে ভারতে চলে গিয়েছিল। পরে তাকে আমরা হাকিমপুর থানায় সোপর্দ করেছি।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন বলেন, রাতে বিজিবি সদস্যরা রিপন সরকার নামের এক যুবককে আমাদের নিকট জমা দেয়। পরবর্তীতে প্রক্রিয়া শেষে ওই যুবককে তার পরিবারের জিম্মায় দিয়ে দেওয়া হয়েছে।
এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন: