shartnewsbd@gmail.com রবিবার, ১ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

ভূমিকম্পের ক্ষতি মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০১ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ভূমিকম্প পরবর্তী ক্ষতি মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু জানিয়েছেন, ভূমিকম্প পরবর্তী ক্ষতি মোকাবিলায় ঢাকায় ১ লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।

রোববার (১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

ত্রাণমন্ত্রী বলেন, সাম্প্রতিক সময়ে ভূমিকম্প প্রবণতা দেখা গেছে বিভিন্ন জায়গায়, সেটি মোকাবিলার জন্য কোস্টাল এরিয়ার আদলে ঢাকাকেন্দ্রিক ভলানটিয়ার তৈরি করার জন্য আমাদের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। বিশেষ করে খেলার মাঠ, খোলা জায়গা চিহ্নিত করার নির্দেশনা দিয়েছেন তিনি।


তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দুর্যোগ ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সরঞ্জাম কেনা এবং সচেতনতা বৃদ্ধির নির্দেশ দিয়েছেন। পাশাপাশি অন্যান্য মন্ত্রণালয়ের সাথে সমন্বয় করার নির্দেশনাও দিয়েছেন তিনি।

এছাড়া, ভূমিকম্প ঝুঁকি মোকাবিলায় কঠোরভাবে বিল্ডিং কোড মানতে প্রধানমন্ত্রীকে দ্রুত দুর্যোগ ব্যবস্থাপনা কাউন্সিলের সভা ডাকার পরামর্শ দিয়েছেন বলে জানিয়েছেন মন্ত্রী।

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর