বাউলার নতুন গান: প্রবাসীর চোখের অশ্রু, মায়ের জন্য আবেগ
মাটির গন্ধ, নদীর ঢেউ আর মায়ের মুখ—এই তিনের টানেই বেঁচে থাকে বাঙালির হৃদয়। সেই হৃদয়ের গভীরতম আর্তি, অদেখা অশ্রু আর না-বলা কথার সুর নিয়েই বাংলা লোকগানের দল ‘বাউলা’ নিয়ে এলো তাদের নতুন গান ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’। দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্তদের অনুরোধের প্রতিফলন এই গান। দীর্ঘদিন ধরে প্রবাসীদের মনের না বলা অনুভূতিগুলো যেন এক মেলে ধরে গানের মাধ্যমে। দুই বছরের ভাবনা-চিন্তার ফসল এই গান।
মাটির গন্ধ, নদীর ঢেউ আর মায়ের মুখ—এই তিনের টানেই বেঁচে থাকে বাঙালির হৃদয়। সেই হৃদয়ের গভীরতম আর্তি, অদেখা অশ্রু আর না-বলা কথার সুর নিয়েই বাংলা লোকগানের দল ‘বাউলা’ নিয়ে এলো তাদের নতুন গান ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’।
দেশ-বিদেশে ছড়িয়ে থাকা অসংখ্য ভক্তদের অনুরোধের প্রতিফলন এই গান। দীর্ঘদিন ধরে প্রবাসীদের মনের না বলা অনুভূতিগুলো যেন এক মেলে ধরে গানের মাধ্যমে। দুই বছরের ভাবনা-চিন্তার ফসল এই গান।
‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’ কেবল গান নয়; এটি প্রবাসী জীবনের নিঃসঙ্গ সন্ধ্যা, ভিডিও কলে মায়ের মুখ দেখে চুপচাপ চোখ মুছে নেওয়া সন্তানের গল্প। এটি ব্যস্ত নগরীর কোলাহলে দাঁড়িয়ে গ্রামের শিউলি-ঝরা ভোরের আকুতি।
গানটির কথা লিখেছেন ও সুরারোপ করেছেন চলচ্চিত্র পরিচালক সাইফুল ইসলাম মান্নু, যেখানে প্রবাস জীবনের টানাপোড়েন আর লোকজ আবেগের গভীরতা মিলেছে। প্রধান কণ্ঠ দিয়েছেন প্রকাশ আর্টিস্ট, যিনি কণ্ঠের মাধ্যমে ভেসে তোলেন এক অভিমানী সন্তানের আর্তি—“মা, বিদেশ আমার ভাল্লাগেনা।”
সংগীতে ছিলেন দক্ষ শিল্পীরা—হারমোনিয়ামে রবিন সরকার, ঢোলে মাসুম ও সাঈদ আহম্মেদ, বাঁশিতে আশিকুল, গিটারে ইকে মজুমদার ইস্তি, বেইজ গিটারে অনুপ এবং পারকাশনে সোহেল। সংগীতায়োজন করেছেন রবিন সরকার ও ইকে মজুমদার ইস্তি। চিত্র পরিচালনায় ছিলেন রাইসুল ইসলাম অনিক, যিনি গানের আবেগকে মমতা ও মাটির রঙে ফুটিয়ে তুলেছেন।
প্রকাশ আর্টিস্ট বলেন, “এই গানে আমরা প্রবাসীদের মনের না বলা কথাগুলো সুরে প্রকাশ করেছি। প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকা শক্তি। তারা হাড়ভাঙা পরিশ্রম করে দেশের জন্য অর্থ পাঠায়। কিন্তু তাদের নিঃসঙ্গতা, কষ্ট ও মায়ের জন্য আকুলতা আমরা কতটা জানি? সেই অদেখা অনুভূতির ভাষাই এই গানে তুলে ধরেছি।”
গানটি ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার প্রকাশ হয় YouTube চ্যানেল ‘বাউলা’। প্রকাশের পরই দেশ-বিদেশের শ্রোতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে গানটি। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রবাসীদের আবেগঘন প্রতিক্রিয়া প্রমাণ করছে—গানটি যেন তাদের মনের কথাই বলেছে।
‘বাউলা’ বিশ্বাস করে, লোকগান কেবল বিনোদন নয়; এটি শেকড়ের সঙ্গে আত্মার সংযোগ। ‘বিদেশ আমার ভাল্লাগেনা মা’ সেই সংযোগের মর্মস্পর্শী সেতুবন্ধন—যেখানে প্রবাসের দূরত্ব পেরিয়ে সন্তানের কণ্ঠ পৌঁছে যায় মায়ের হৃদয়ে।
এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন: