shartnewsbd@gmail.com বৃহঃস্পতিবার, ৫ মার্চ ২০২৬
২১ ফাল্গুন ১৪৩২

প্রথমবার অস্কার মনোনয়ন নিয়ে যা বললেন এলি ফ্যানিং

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ০৫ মার্চ ২০২৬ ১৪:০৩ পিএম

হলিউড অভিনেত্রীদের মধ্যে তারুণ্যের প্রতীক এলি ফেনিং’। মাত্র ২৭ বছর বয়সি এ অভিনেত্রী চলতি বছর প্রথমবার অস্কার মনোনয়ন পেলেন ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমার জন্য। অস্কারের মনোনয়ন ঘোষণার সময় এলি ফ্যানিং মজা করে বলেন, তিনি কিছুটা অবাক ছিলেন। আমি তা দেখছিলাম না। মনে হচ্ছিল, হয়তো শুধু সিনেমার জন্য সাধারণ শুভেচ্ছাবার্তা এসেছে। সম্প্রতি হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন অভিনেত্রী।

হলিউড অভিনেত্রীদের মধ্যে তারুণ্যের প্রতীক এলি ফেনিং’। মাত্র ২৭ বছর বয়সি এ অভিনেত্রী চলতি বছর প্রথমবার অস্কার মনোনয়ন পেলেন ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ সিনেমার জন্য।

 

অস্কারের মনোনয়ন ঘোষণার সময় এলি ফ্যানিং মজা করে বলেন, তিনি কিছুটা অবাক ছিলেন। আমি তা দেখছিলাম না। মনে হচ্ছিল, হয়তো শুধু সিনেমার জন্য সাধারণ শুভেচ্ছাবার্তা এসেছে। সম্প্রতি হলিউড রিপোর্টারকে দেওয়া এক সাক্ষাৎকারে এমন কথাই বলেন অভিনেত্রী।

২২ জানুয়ারি যখন অস্কারের মনোনয়ন ঘোষণা হচ্ছিল এলি ফ্যানিং এবং তার বোন ডাকোটা ফ্যানিং মায়ের বাড়িতে ছিলেন। এলি ফ্যানিং বলেন, আমার বোন ডাকোটা এবং আমি একদিন আগে বাইরে গিয়েছিলাম, অনেক রাত পর্যন্ত বাইরে ছিলাম। মনোনয়নের সময় আমি গভীর ঘুমে ছিলাম, কিন্তু হঠাৎ ফোন জ্বলতে দেখলাম। আমি তখন ‘মা! ডাকোটা! দেখে যাও, আমি মনে হয় কিছু একটা পেয়েছি’ বলে চিৎকার করছিলাম।

মনোনয়নের সত্যতা বোঝার পর এলির পুরো দিনটি উদযাপনের মধ্যে কেটে যায় এবং সিনেমার পুরো টিমের সঙ্গে আনন্দ ভাগাভাগি করেন তিনি। ‘সেন্টিমেন্টাল ভ্যালু’ মোট ৯টি মনোনয়ন পেয়েছে, যার মধ্যে সহ-অভিনেত্রী ইনগা ইভসডটার লিলিয়াস, সহ-অভিনেতা স্টেলান স্কারসগার্ড এবং প্রধান অভিনেত্রী রিনেট রেইসভির মনোনয়নও রয়েছে। এ ছাড়া সিনেমাটি পেয়েছে সেরা সিনেমা, পরিচালক, স্ক্রিনপ্লে এবং আন্তর্জাতিক ফিচার ক্যাটাগরিতেও মনোনয়ন। 

এলি ফ্যানিং বলেন, এদের মধ্যে সবচেয়ে উচ্ছ্বাসজনক ছিল সম্পাদক অলিভিয়ার বুগে কোটির মনোনয়ন। সিনেমার সম্পাদনা ও গঠন এতটাই গুরুত্বপূর্ণ যে এটি সত্যিই প্রশংসার যোগ্য।

তিনি বলেন, সিনেমার টিম যেন প্রিমিয়ার থেকে একটি পরিবারে পরিণত হয়েছে। পরিবার হিসাবে একসঙ্গে থাকা এবং কেউ বাদ পড়েনি, এটি খুবই অর্থপূর্ণ। আমরা একসঙ্গে উদযাপন চালিয়ে যেতে পারছি, এটি বিশেষ অনুভূতি দেয়।

অভিনয় জীবনের দীর্ঘ বছর ধরে ফ্যানিং বক্স বা সীমাবদ্ধ চরিত্রে আবদ্ধ হতে চাননি। আমি ভয় পেতে ভালোবাসি। নতুন কিছু করার সময় নিজেকে ধাক্কা দেওয়াই আমার আনন্দ। এটি আমাকে সবসময় নিজেকে চ্যালেঞ্জ করার সুযোগ দেয় বলে জানান এলি ফ্যানিং। 

‘সেন্টিমেন্টাল ভ্যালু’তে তিনি রেইচেল কেম্পের চরিত্রে অভিনয় করেছেন। একজন আমেরিকান অভিনেত্রী যিনি নরওয়েজিয়ান পরিচালকের সিনেমায় কাজ করছেন। চরিত্রটি অভিনয়ের মাধ্যমে তিনি নিজের অতীতকে ফিরে দেখার মতো অনুভব করেছেন।

এলি ফ্যানিং বলেন, এই চরিত্রের মাধ্যমে নিজের অভিজ্ঞতার সঙ্গে সংযোগ তৈরি করা আমার জন্য কাথারসিসের মতো। মনোনয়নের বিশেষত্বটি আরও বাড়িয়েছে চরিত্রের গল্প, যিনি নিজের ইচ্ছা ছেড়ে দেন এবং সাহসীভাবে নতুন পথে চলেন। এদিকে পরবর্তী প্রজেক্ট ‘দ্য নাইটিঙ্গেল’-এ এলি ফ্যানিং তার বড় বোনের সঙ্গে অভিনয় করবেন। মার্চের শেষের দিকে এ সিনেমার শুটিং শুরু হবে এবং এটি ফ্যানিং পরিবারের জন্য এক নতুন অভিজ্ঞতার সূচনা।

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর