shartnewsbd@gmail.com রবিবার, ১ মার্চ ২০২৬
১৭ ফাল্গুন ১৪৩২

ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল

নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:০২ পিএম

ইরানের বিরুদ্ধে ‘পূর্বপ্রস্তুতিমূলক’ হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য জানিয়েছেন। এদিকে, সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির।

ইরানের বিরুদ্ধে ‘পূর্বপ্রস্তুতিমূলক’ হামলা চালিয়েছে ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ তথ্য জানিয়েছেন।

এদিকে, সম্ভাব্য পাল্টা হামলার আশঙ্কায় ইসরায়েলে জরুরি অবস্থা জারি করা হয়েছে। খবর বিবিসির।

এক বিবৃতিতে কাটজ বলেন, ইরানের পক্ষ থেকে সম্ভাব্য হুমকির প্রেক্ষিতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করেন, ইরানের পাল্টা হামলার ঝুঁকি রয়েছে।

এদিকে ইরানি গণমাধ্যম জানিয়েছে, রাজধানী তেহরানের কেন্দ্রস্থলে অন্তত তিনটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, রাজধানীর রিপাবলিক এলাকায় একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে তাদের কাছে খবর এসেছে।


অপরদিকে বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, ইরানের রাজধানীতে যে হামলা হয়েছে তা দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির কার্যালয়ের কাছাকাছি এলাকায় ঘটেছে।

এমএসএস

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর