shartnewsbd@gmail.com শনিবার, ৪ এপ্রিল ২০২৬
২১ চৈত্র ১৪৩২

কোহলি-রুশোর রেকর্ডে হানা, বাবরকে ছোঁয়ার পথে ফারহান

শর্টনিউজ ডেস্ক : প্রকাশিত: ০২ এপ্রিল ২০২৬ ১৭:০৪ পিএম

টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ উপভোগ্য সময় কাটাচ্ছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম ম্যাচে দ্রুত আউট হলেও, পরের ম্যাচেই তিনি স্বরূপে ফিরলেন। বিধ্বংসী সেঞ্চুরিতে তিনি ভেঙেছেন বিরাট কোহলি ও রাইলি রুশোর রেকর্ড, হুমকি দিয়ে রেখেছেন সামনে থাকা স্বদেশি বাবর আজমকে। একইসঙ্গে বড় লক্ষ্য তাড়ায় মুলতান সুলতানসকে জেতালেন ফারহান।

টি-টোয়েন্টি ফরম্যাটে দারুণ উপভোগ্য সময় কাটাচ্ছেন পাকিস্তানি ওপেনার সাহিবজাদা ফারহান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) নিজের প্রথম ম্যাচে দ্রুত আউট হলেও, পরের ম্যাচেই তিনি স্বরূপে ফিরলেন। বিধ্বংসী সেঞ্চুরিতে তিনি ভেঙেছেন বিরাট কোহলি ও রাইলি রুশোর রেকর্ড, হুমকি দিয়ে রেখেছেন সামনে থাকা স্বদেশি বাবর আজমকে। একইসঙ্গে বড় লক্ষ্য তাড়ায় মুলতান সুলতানসকে জেতালেন ফারহান।

 
 

পিএসএলে বুধবার (১ এপ্রিল) মুলতানের বিপক্ষে আগে ব্যাট করতে নেমে হায়দরাবাদ কিংসমেন ৫ উইকেটে ২২৫ রান তোলে। তাদের পক্ষে ব্যক্তিগত সর্বোচ্চ মাজ সাদাকাত ২৬ বলে ৫টি করে চার-ছক্কায় ৬২, সারজিল খান ২৬ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেছেন। সেই লক্ষ্য তাড়ায় ৮ বল এবং ৬ উইকেট হাতে রেখে দাপুটে জয় পেয়েছে মুলতান।

 

হায়দরাবাদকে হারানোর পথে সাহিবজাদা ফারহান সেঞ্চুরি এবং স্টিভেন স্মিথ ২০ বলে ৪৬ রান করেছেন। ম্যাচসেরা ফারহান ৫৫ বলে সেঞ্চুরির পর ৫৭ বলে অপরাজিত ১০৬ রানের ইনিংসটি সাজিয়েছেন ৭ চার ও ৮ ছক্কায়। পিএসএলে প্রথমবার ম্যাজিক ফিগার পূর্ণ করলেন তিনি। তবে টি-টোয়েন্টি ক্যারিয়ারে নবম সেঞ্চুরি পেয়ে গেলেন ফারহান। পাকিস্তানি ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে কেবল বাবর আজম (১১) তার চেয়ে এগিয়ে আছেন।   

 

 

সবমিলিয়ে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় সবার উপরে ‘ইউনিভার্স বস’খ্যাত ক্রিস গেইল। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই অধিনায়কের সেঞ্চুরি ২২টি। ১১ সেঞ্চুরিতে দুইয়ে বাবর এবং তার চেয়ে একটি কম নিয়ে (১০) তিনে ডেভিড ওয়ার্নার। এরপর বিরাট কোহলি ও রাইলি রুশো ৯টি সেঞ্চুরি নিয়ে চতুর্থ অবস্থানে ছিলেন, তাদের পাশে বসলেন সাহিবজাদা ফারহানও। যদিও তারচেয়ে দুই সিনিয়র তারকা ম্যাচ বেশি খেলেছেন। ফারহান যেখানে মাত্র ১৬৬ ম্যাচে নবম সেঞ্চুরি করলেন, সেখানে কোহলি ৪১৫ এবং রুশো ৩৯৩ ম্যাচে গড়লেন ওই কীর্তি।

 

ফারহানের ধারালো ব্যাটের এই পারফরম্যান্স সর্বশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপেও দেখা গিয়েছিল। বিশ্বকাপের এক আসরে দুটি সেঞ্চুরির রেকর্ড গড়ার পর টুর্নামেন্টের সর্বোচ্চ রানসংগ্রাহকও হয়েছিলেন তিনি। বিশ্বকাপের ছয় ইনিংসে ১৬০.২৫ স্ট্রাইকরেটে তার ব্যাট থেকে আসে ৩৮৩ রান। পিএসএলেও তার সেই ফর্ম টেনে নেওয়ার পালা।

এমএসআই

আপনার মূল্যবান মতামত দিন:

সম্পর্কিত খবর